শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ মেডিকেলে একদিনে সর্বোচ্চ ২৩ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

আজহারুল ইসলাম অনন্ত, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। সোমবার (২৬ জুলাই) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের শুক্লা (৬১), আলি ফতেন্নেসা (৬৮), ত্রিশাল উপজেলার সাব্বির (৪২), হালুয়াঘাট উপজেলার মোহাম্মদ আলী (৬০), মুক্তাগাছা উপজেলার লিয়াকত আলী (৬০), গফরগাঁও উপজেলার বকুলা (৮২), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ি উপজেলার শাহজাহান (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার ফয়েজ বানু (৮০)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), ইসমাইল (৩৫), আব্দুস সিদ্দিক (৬৫), ত্রিশাল উপজেলার আঞ্জুমান (৭০), নান্দাইল উপজেলার রমেসা (৭৮), ভালুকা উপজেলার তাজুদ্দিন (৪৫), গফরগাঁও উপজেলার আব্দুস রাজ্জাক (৮০), ফুলপুর উপজেলার আব্দুল সেলিম (৫০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পূর্বধলা উপজেলার আব্দুর রশিদ (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কৃষ্ণ পোদ্দার (৬২), মধুপুর উপজেলার খলিল (৮৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার নুরুল ইসলাম (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরটিভি নিউজকে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৫৬ জন এবং আইসিউতে ১৯ জন চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৩টি নমুনা পরীক্ষায় আরও ৩৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.২৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৮৫৫ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৪৮১ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD