শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফরিদপুরে ২৫ দিনে করোনা-উপসর্গে ২৬৭ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

ফরিদপুর প্রতিনিধি : করোনা ও উপসর্গে গত ২৫ দিনে ফরিদপুরে ২৬৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১২৪ ও উপসর্গ নিয়ে ১৪৩ জন মারা গেছেন।

সোমবার (২৬ জুলাই) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

ডা. সাইফুর রহমান বলেন, ‘ মৃতরা গত ২৫ দিনে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলা থেকে চিকিৎসা নিতে এসেছিলেন। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ১৭ জুলাই। এ দিনে মারা গেছে ২১ জন। এছাড়াও ২০ ও ২২ জুলাই ১৯ জন করে মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দূর-দূরান্ত থেকে যে রোগীগুলো আসে তাদের শারীরিক অবস্থা একেবারে খারাপ অবস্থায় নিয়ে আসা হয়। যে কারণে তাদের মধ্যেই মৃত্যুর হার বেশি।’

ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, এ পর্যন্ত ফরিদপুরে করোনাভাইারাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪১ জনের।

এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনাভাইরাসের এ দুর্যোগে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু আইন প্রয়োগ করে নয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সব শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা দরকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD