শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় একদিনে করোনায় ১৯ জনের প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.৪৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২৩৫ জন করোনা রোগী।

তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ’ বেডের অনুকূলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ১৮২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৩৬ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

তিনি আরও জানান, গত ৭ দিনে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৯০ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫২৩ জনের মৃত্যু হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD