শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে করোনায় এক দিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

চট্টগ্রাম ব্যুরো : করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮ জন মারা গেছেন। যা এক দিনে সর্বোচ্চ। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলায় ৩ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন মারা গেছেন। এরমধ্যে ৭ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১১ জন জেলার বিভিন্ন উপজেলার। ২০২০ সালের ৮ মার্চ চট্টগ্রামে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ এতো মানুষ মারা গেলেন।

ওই প্রতিবেদনে জানানো হয়, চট্টগ্রামে করোনায় মোট ৯১৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়া উপজেলায় দুই জন, সাতকানিয়ার ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারার ৬৭ জন, চন্দনাইশের দুই জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীর ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪ জন, রাউজানের ৫৪ জন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৫৯ জন, সীতাকুণ্ডে ২৩ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৩ জন। বাকিরা চট্টগ্রাম মহানগর এলাকার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD