শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মালয়েশিয়ায় করোনায় আজও রেকর্ডসংখ্যক মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক ২০৭ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ২০৭ জন করোনায় মারা গেলো। রেকর্ড মৃত্যুর পাশাপাশি আজ করোনায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১১৭ জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিয়মিত ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজি জানান, বরাবরের মতো আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় এগিয়ে সেলাঙ্গর রাজ্য। ৯৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে রাজ্যটিতে। আর আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২০৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪০৮ জনে।

এদিকে দেশটিতে করোনার টিকা দেয়ার কার্যক্রম চলছে বেশ জোরেশোরে। গতকালও একদিনে ৫ লাখ ২০ হাজার মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। দেশটিতে এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে ৫৭ লাখ ৮ হাজার ১৪৭ জনকে। আর প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২১ লাখ ৩১ হাজার ৩২৯ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD