শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইন্দোনেশিয়ায় একদিনে রেকর্ড দুই হাজারের বেশি মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এশিয়া মহাদেশের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের নতুন হটস্পট হয়ে উঠেছে ইন্দোনেশিয়া। গত দেড় বছরের মধ্যে দেশটিতে সংক্রমণ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতিতে রয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) ইন্দোনেশিয়ায় রেকর্ড দুই হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে। একইদিনে শনাক্ত হয়েছে ৪৫ হাজারের বেশি।

এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে সাড়ে ৮৬ হাজার ৮৩৫ জনের। মোট শনাক্ত ৩২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে।

২৭০ মিলিয়ন জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি লোকবলের দিক দিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম। বর্তমানে করোনায় বিপর্যস্ত ভারতের থেকেও দৈনিক হিসেবে সেখানে বেশি রোগী শনাক্ত হচ্ছে।

গত সপ্তাহে ইন্দোনেশিয়া দৈনিক আক্রান্তের হারে ভারত ও ব্রাজিলকে অতিক্রম করে। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশটিতে দৈনিক গড়ে ৫০ হাজার জনের বেশি নতুন রোগী শনাক্ত ও দেড় হাজারের মতো মৃত্যু হচ্ছে।

বিশ্বের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইন্দোনেশিয়ায় মহামারির বর্তমান গতি ও আক্রান্তের হার নতুন কোভিড ধরনের উৎপত্তির ঝুঁকিতে রয়েছে দেশটি, যা ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় আরও বেশি মারাত্মক হতে পারে।

মে মাসের শুরুর দিকে ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করে। তখন ঈদের ছুটিতে প্রায় ১৫ লাখ মানুষ বিধিনিষেধ উপেক্ষা করে যাতায়াত করেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD