শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১২ জেলায় ১২৫ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : দেশে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় ১১৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) আরটিভি নিউজের প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ খবর জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহীতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১২৪ জন।

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৫৬ জন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৪ জনে।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৩১৫ জন। গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে করোনায় শনাক্তের হার বেড়েই চলছে। এ বিভাগে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্তের সংখ্যা ৭৯ হাজার ৭৫১ জনে।

এরপরই ময়মনসিংহে-১৭ জন, কিশোরগঞ্জে-৫ জন, কুমিল্লায়-৫ জন, কুষ্টিয়ায়-১১ জন, খুলনায়-১৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায়-২ জন, টাঙ্গাইলে- ৩ জন, ফরিদপুরে- ৭জন এবং দিনাজপুরে-৫ জন।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩৭ জনের মৃত্যুর খবর জানানো হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ১৬ হাজার ২৩০ জন। যা শনাক্তের বিগত সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD