শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকা এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

স্পোর্টস রিপোর্টা : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ভাড়া করা বিমানে ৩২ সদস্যের অস্ট্রেলিয়া দলটি পৌনে পাঁচটার দিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে দুপুর ৩টার দিকে।

টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলকেই। এরপর নামবে অনুশীলনে। এরপর আগামী মঙ্গলবার, ৩ আগস্ট শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে দুই দল।

এদিকে দীর্ঘ এক মাসের সফর শেষ করে একই দিন সকাল ৯টায় জিম্বাবুয়ে থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

এই সিরিজে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাচ্ছে না টিম অস্ট্রেলিয়া। এছাড়াও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েলদের মতো অভিজ্ঞদের পাচ্ছে না সিরিজে। তেমনটা বাংলাদেশও পাচ্ছে না দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও লিটন দাসকে।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD