শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিমানবন্দরেই করোনা হাসপাতাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বিমানবন্দরেই একটি কার্গো গুদামকে পরিণত করা হয়েছে করোনা হাসপাতালে। ওই হাসপাতালে করোনা রোগীদের জন্য কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে বিছানা। একসঙ্গে ১৮শ’ রোগী চিকিৎসা নিতে পারবেন সেখানে।

সম্প্রতি থাইল্যান্ডে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তাই যেসব করোনা রোগীর অবস্থা কিছুটা ভালো তাদের ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ওই ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বলে বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক রেইনথং নান্না বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই ফিল্ড হাসপাতাল একসঙ্গে অনেক রোগীর চিকিৎসা দিতে পারবে। তবে এই হাসপাতালে যেসব রোগীর অবস্থা মোটামুটি স্থিতিশীল তাদের চিকিৎসা দেওয়া হবে। যেসব রোগীর অবস্থা আশঙ্কাজনক তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে বুধবার সর্বোচ্চ ১৬ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।বুধবার মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬১ জন। দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৭ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD