শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংক্রমণ বাড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে।’

সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্দারি বলেছেন, ‘নতুন শনাক্ত ও হাসপাতালে যাওয়া রোগীদের অধিকাংশই টিকান না নেওয়া ব্যক্তি। আমরা এখন এই অঞ্চলে কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ে আছি।’

জুলাইয়ের শেষ সপ্তাহে দেওয়া তথ্য অনুযায়ী, এই অঞ্চলের চার কোটি ১০ লাখ বা ৫ দশমিক ৫ শতাংশ মানুষ পুরোপুরি টিকা পেয়েছে। অথচ সংক্রমণ বেড়ে ৫৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

এই অঞ্চলের দেশগুলোর মধ্যে তিউনিসিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে অক্সিজেন ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে বেড সংকট দেখা দিয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD