শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিল্পকারখানা খোলার ঘোষণা, ঝুঁকি নিয়ে রাতেই ফিরছেন শ্রমিকেরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

গাজীপুর প্রতিনিধি : চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এরমধ্যে হঠাৎ ১ আগস্ট থেকে শিল্পকারখানা খোলার ঘোষণা এসেছে। ঘোষণা শোনার পরেই গ্রাম থেকে ফেরা শুরু করেছে শিল্পকারখানার শ্রমিকেরা। তবে পরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও সিএনজিতে রাতেই ঢাকা ও আশপাশের শিল্প-অঞ্চলে ফিরতে শুরু করেছেন তারা।

শুক্রবার (৩০ জুলাই) রাত ১০টায় সরেজমিনে দেখা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে বিভিন্ন উপায়ে ফিরছেন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা। বৃষ্টির মধ্যেও চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে ফিরছে শতশত মানুষ।

শাহেলা খাতুন দুপুর ১২টায় রওনা দিয়েছিলেন নওগা থেকে, যাবেন আশুলিয়া। ট্রাক থেকে নেমে তিনি জানান, খুব কষ্ট করে আসতে হলো। দুপুরের দিকে রোদ ছিল, বিকেলে থেকে বৃষ্টি হওয়ায় ভিজে গিয়েছি। প্রতিষ্ঠান খোলা, গাড়িঘোড়া নাই তাই কষ্ট করে আসতে হলো।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকা থেকে মাইক্রোবাসে ৮০০ টাকা দিয়ে নামলেন চন্দ্রা। তিনি বলেন, মন্ডল গ্রুপে চাকরি করি। বিকেলে কারখানা খোলার ঘোষণা শোনার পরেই রওনা দিয়েছি, কারণ কাল থেকে রাস্তায় লোকজন বেশি হবে।

তবে রাস্তায় গাড়ি ও মানুষের ভীড় থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী দেখা পাওয়া যায়নি। চেকপোস্টগুলো ফাঁকা রয়েছে। যার কারণে কয়েকজন যাত্রী নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন।

এবিষয়ে জানার জন্য হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD