শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্বাসকষ্টে ছটফট করলেও অক্সিজেন মেলেনি, পরে মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। প্রায় ১৫ ঘণ্টা শ্বাসকষ্টে ছটফট করতে থাকলেও একজন রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি। দুইদিন হাসপাতালে ভর্তি থেকে শুক্রবার (৩০ জুলাই) ওই রোগী মারা যান।

মৃত ব্যক্তির নাম অনুরুদ্ধ দাশ (৫৫)। তিনি লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত অনীল দাশের ছেলে। শ্বাসকষ্টে ছটফট করে মারা গেলেও মৃত্যুর আগে তার করোনা পরীক্ষা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুরুদ্ধ দাশের ছেলে অনুপম দাশ জানান, গত বুধবার (২৮ জুলাই) বিকেলে জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত অবস্থায় তার বাবাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে করোনার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেন। তখন থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত শ্বাসকষ্টে ছটফট করতে থাকলেও তাকে অক্সিজেনের সাপোর্ট দেওয়া সম্ভব হয়নি। পরে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তারা ব্যক্তিগতভাবে একটি অক্সিজেন সিলিন্ডার ভাড়া করে আনলে অনুরুদ্ধ দাশের শ্বাসকষ্ট অনেকটা কমে। কিন্তু একদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শুক্রবার (৩০ জুলাই) সকালে তিনি মারা গেছেন।

মৃতের স্বজনরা জানান, কভিড-১৯ পরীক্ষা না করেই অনুরুদ্ধ দাশকে করোনার আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মৃত্যুর আগে পর্যন্ত তার করোনা পরীক্ষা হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোমেন উদ্দিন বলেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের সংকট রয়েছে। রোগীদের সংখ্যা ও শ্বাসকষ্ট উভয়ই বেশি হওয়ায় অক্সিজেন সিলিন্ডার দেওয়ার দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। এজন্য সংকট আরো প্রকট আকার ধারণ করেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD