শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুমিল্লায় করোনায় আরও ১২ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও দশজন পুরুষ। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৭১৬ জন। শনিবার (৩১ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন থেকে এ তথ্য জানিয়েছেন।

ডা. মীর মোবারক হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দাউদকান্দিতে তিন, কুমিল্লা সিটি করপোরেশন, লালমাই ও বরুড়া উপজেলায় দুইজন করে এবং চান্দিনা, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলায় একজন করে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১১ জনে।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৪৪ জনে। আক্রান্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ।

 

 

 

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD