শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা ইউনিটে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে ২১ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

এরপরই কুষ্টিয়ার ১৮, বগুড়ায় ১৬, বরিশালে ১৬, চট্রগ্রামে ১১ জন, কুমিল্লায় ৯, যশোরে ৮, ফরিদপুরে ৭, চুয়াডাঙ্গায় ৬, ঠাকুরগাঁওয়ে ৬, ঝিনাইদহে ৬, ফেনীতে ৫ জন, খুলনা ৪, নড়াইলে ৩, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ও চাঁদপুরে দুই।

গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২১৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ৯ হাজার ৩৬৯ জন জনে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD