বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাঙ্গুনিয়ার ১৩ হাজার লিটার মদ উদ্ধার, আটক চারজনের হাইকোর্টে জামিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রিপুরা সুন্দরী ভরনছড়ি বড় খোলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রায় ১৩ হাজার লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় আটক চার ব্যক্তিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন। জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

গত ৮ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রিপুরী সুন্দরী ছড়া এলাকা থেকে ১২ হাজার ৮শ ৫০ লিটার চোলাই মদসহ লিয়াকত আলী, আজগর আলী, নুর হোসেন ও রমজান আলীকে গ্রেপ্তার করে র‌্যাব। ওইদিনই রাঙ্গুনিয়া মডেল থানায় একটি মামলা হয়। পরে র‌্যাব ৩৫০ লিটার মদ রেখে সাড়ে ১২ হাজার লিটার মদ ঘটনাস্থলেই ধ্বংস করে। এ মামলা হাইকোর্টে জামিন আবেদন করেন ওই চারজন। হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD