শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রংপুর বিভাগে একদিনে ১৮ জনের মৃত্যু, এক মাসে মৃত্যু ৪১৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

রংপুর প্রতিনিধি : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় উত্তরের রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬৭৯ জন। সুস্থ হয়েছেন ৬৭৮ জন।

নতুন ১৮ জনসহ গত এক মাসে করোনায় রংপুর বিভাগে মারা গেছেন ৪১৭ জন এবং শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৭২ জন।

রোববার (০১ আগস্ট) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

মৃত ১৮ জনের মধ্যে রংপুরের ছয়, ঠাকুরগাঁওয়ের ছয়, দিনাজপুরের দুইসহ নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একজন করে রয়েছেন।

নতুন করে মারা যাওয়া ১৮ জনসহ বিভাগটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩৬ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৭০, রংপুরে ২০৬, ঠাকুরগাঁওয়ে ১৮২, নীলফামারীতে ৬৭, পঞ্চগড়ে ৫৮, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধা জেলার ৪৪ জন রয়েছেন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৫২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরের ১২ হাজার ৭১৩ জন, রংপুরের ৯ হাজার ৯৬১ জন, ঠাকুরগাঁওয়ের ৬ হাজার ১৩৯ জন, গাইবান্ধার ৩ হাজার ৮৫১ জন, নীলফামারীর ৩ হাজার ৬১৭ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৫৬২ জন, লালমনিরহাটের ২ হাজার ২৫৩ জন ও পঞ্চগড় জেলার ২ হাজার ৭৫৬ জন রয়েছেন।

রংপুরের জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বাংলানিউজকে জানান, গত জুলাই মাসে শুধু রংপুর মহানগর ও আট উপজেলাতে করোনা সংক্রমিত ৩ হাজার ৯৮০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। তবে আগের তুলনায় এখন তরুণদের মধ্যে সংক্রমণ বেড়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD