বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনায় আক্রান্ত ডিআইজিসহ ৩৫৭৪ পুলিশ সদস্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত একজন অতিরিক্ত ডিআইজিসহ সারাদেশে তিন হাজার ৫৭৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন। জনগণের সেবা ও সুরক্ষা দিতে গিয়ে পুলিশের এসব সদস্য আক্রান্ত ও মারা গেছেন বলে জানায় পুলিশ সদর দফতর।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার একজন, পুলিশ সুপার পদ মর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদ মর্যাদার ৯৭ জন, উপ-পরিদর্শক পদ মর্যাদার ৩৮৬ জন, সহকারী উপ-পরিদর্শক পদ মর্যাদার ৪৮১ জন কর্মকর্তা রয়েছেন। আর দুই হাজার ৫৬২ জন হচ্ছেন কনস্টেবল।

পুলিশ সদর দফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোচ্চ সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হারও।

পুলিশের অপর সূত্রটি জানায়, শনিবার পর্যন্ত ঢাকা মহানগর পুলিশে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৯১ জন। কোয়ারেন্টিনে আছেন চার হাজার ৮১ জন। আইসোলোশনে আছেন এক হাজার ৮৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭১৬ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD