শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিরাজগঞ্জে পৌঁছেছে ২০০ টন অক্সিজেনের চতুর্থ চালান, চলছে খালাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

সিরাজগঞ্জ প্রতিনিধি : করোনা মহামারিতে দেশে অক্সিজেন সংকট মোকাবেলায় ভারত থেকে এলো ২শ টন তরল অক্সিজেনবাহী ট্রেনের চতুর্থ চালান।

রোববার (০১ আগস্ট) রাতে ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেনটি ১০টি অক্সিজেনবাহী কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল-ষ্টেশনে এসে পৌঁছেন।

লিনডে বাংলাদেশ নামক অক্সিজেন আমদানি কারক প্রতিষ্ঠান ৪ ধাপে এ নিয়ে রেলপথে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করলো।

সোমবার (০২ আগস্ট) সকাল ৭টা থেকে ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেন লরির কন্টেইনারে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়। লিডনে বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, ট্রেনের কন্টেইনার থেকে অক্সিজেনবাহী লরিতে অক্সিজেন খালাস শুরু হয়েছে। ট্রেন থেকে লরিতে করে তরল অক্সিজেন খালাস করে সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নিয়ে যাওয়া হবে। এরপর প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন রাতে এসে পৌঁছায়। সোমবার (২ আগস্ট) বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD