শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : আগেই জানা ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে নেই তামিম, মুশফিক ও লিটন।

এই তিন তারকাকে ছাড়াই গোটা সিরিজ লড়তে হবে মাহমুদউল্লাহকে।

এরপরও স্কোয়াড নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কারণ সৌম্য, সাকিব ও মোস্তাফিজের ইনজুরির বিষয়টি ভাবিয়ে তুলেছিল সবাইকে।

অবশেষে কাঙ্ক্ষিত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাও আবার মধ্যরাতে।

রোববার রাত পৌনে ১২টার দিকে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে রাখা হয়েছে ১৭ জনকে।

মূলত জিম্বাবুয়ে সফরে শেষ পর্যন্ত থাকা ক্রিকেটারদেরই রাখা হয়েছে এই দলে।

তামিম, লিটন, মুশফিকের পর বাবার মৃত্যুতে আমিনুল ইসলাম বিপ্লব দল থেকে ছিটকে পড়লে মোসাদ্দেক-মিঠুনদের জিম্বাবুয়ে সফরের জৈব সুরক্ষা বলয়েই রেখে দিয়েছিল বিসিবি। এখন তাদের নিয়েই ঘোষণা করা হলো অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড।

আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলায় মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এরপর ৪, ৬, ৭ এবং ৯ আগস্ট বাকি ম্যাচগুলো। সবগুলো ম্যাচই শুরু হবে একই সময়ে ও একই ভেন্যুতে শুরু হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্কোয়াড

অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD