শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলের জন্য বাংলাদেশ সফর স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনুশীলনের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর–অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সে সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা মাথায় রেখেই বাংলাদেশ সফর করার কথা ছিল ইংলিশদের। তবে করোনা মহামারির কারণে বিশ্বকাপ সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে।

এদিকে একই কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরও মাঝপথে স্থগিত হয়ে যায় করোনা মহামারির কারণে। তবে আসরের স্থগিত হওয়া ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে যখন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের।

যেহেতু আরব আমিরাতের মাটিতে আইপিএল এবং বিশ্বকাপও সেদেশেই তাই স্বাভাবিক ভাবেই সুযোগটা নিতে চাইবে ইংলিশ ক্রিকেট ও ক্রিকেটাররা।

দেশটির জাতীয় দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল খেলার জন্য ইংল্যান্ডের ক্রিকেটারদের ছাড়পত্র দিবে ইসিবি। একই সময়ে বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটি স্থগিত করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের থেকে এখানে আইপিএলকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

যদিও গত কয়েক মাস আগে ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস জানান, “ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আইপিএলের জন্য আন্তর্জাতিক সূচিতে কোনও পরিবর্তন আনার পক্ষে নয়। আমরা কিছু খেলোয়াড় ছাড়লেও আন্তর্জাতিক সুচই ঠিক রেখেই ছাড়ব।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD