মডেল ফারিয়া মাহবুব পিয়াসার অন্যতম সহযোগী মিশু হাসানকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
বুধবার (৪ আগস্ট) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খানবিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে কুর্মিটোলায় র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।