শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার সংক্রমণ ঠেকাতে চীনে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত জানুয়ারির পর করোনার সবচেয়ে ভয়াবহ সংক্রমণ শুরু হয়েছে চীনে। সংক্রমণের বিস্তার ঠেকাতে নাটকীয়ভাবে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

চীনের ২৫টি শহরে নতুন করে চার শতাধিক মানুষের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এসব শহরের মধ্যে রাজধানী বেইজিংও রয়েছে। এর আগে গত বছর চীনের ৩১টি প্রদেশের ১৭টিতে করোনা শনাক্ত হয়েছিল।

বুধবার জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, মঙ্গলবার স্থানীয়ভাবে সংক্রমণের শিকার ৭১ জনকে শনাক্ত করা হয়েছে। গত জানুয়ারির পর এক দিনে সর্বোচ্চ সংক্রমণ এটি। আক্রান্তদের প্রায় অর্ধেকই নানজিং প্রদেশের জিয়াংসু এলাকার। এছাড়া হুনান প্রদেশে রয়েছে আরও ১৫ জন।

স্থানীয় সময় বুধবার বিকেলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পারাপার বা যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করবে, বিনা প্রয়োজনে প্রবেশ ও বাহিরের অনুমোদন বাতিল করবে এবং জরুরি নয়, এমন ভ্রমণ বাতিল করা হবে। এছাড়া ৩১টি প্রদেশের বাসিন্দাদের বিনা প্রয়োজনে তাদের অঞ্চল না ছাড়ার, অতিঝুঁকিপূর্ণ চারটি এলাকা এবং মাঝারি ঝুঁকিপূর্ণ ১২০টিরও বেশি এলাকা ছেড়ে অন্যত্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর বাইরে নানজিং ও ইয়াংঝু প্রদেশের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে, বেইজিংয়ে ১৩টি রেলযাত্রা বাতিলা করা হয়েছে এবং বেইজিংয়ের ভেতরেই দূরবর্তী ২৩টি স্টেশনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD