আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ২৭৯ জন। মারা গছেন গেছেন ৬৫৬ জন। ওয়ার্ল্ডোমিটার
একই সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮০ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন ১০ হাজার ৩০ জন। এছাড়া এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৮ হাজার ৯৫৬ জন ব্যক্তি।

ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১ হাজার ৭৪৭ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বের দেশসমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। পাশাপাশি, দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৮৬৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যান্য যেসব দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশসমূহ হচ্ছে- ব্রাজিল (নতুন আক্রান্ত ৪০ হাজার ৪৬০, মৃত্যু ১ হাজার ১১৮), ভারত (নতুন আক্রান্ত ৪২ হাজার ৮১৭, মৃত্যু ৫৩২), ইরান (নতুন আক্রান্ত ৩৯ হাজার ৩৫৭, মৃত্যু ৪০৯), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ২৯ হাজার ৩১২, মৃত্যু ১১৯), ফ্রান্স (নতুন আক্রান্ত ২৮ হাজার ৩৮৪, মৃত্যু ৫৩), তুরস্ক (নতুন আক্রান্ত ২৬ হাজার ৮২২, মৃত্যু ১২২) এবং রাশিয়া (নতুন আক্রান্ত ২২ হাজার ৫৫৯, মৃত্যু ৭৯০)।
আরও পড়ুন :
বিশ্বে ক’রোনায় মৃ’ত্যুর সংখ্যা ৪২ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে
যে কারণে উঠে আসে না মৃত্যুর আসল সংখ্যা
৭-১২ আগস্ট টিকাদান কার্যক্রম সীমিত ঘোষণা
১৮ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু!