শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত ১১ মৃত্যু, শনাক্ত ২৩১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এই ১১ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৮৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩১ জন উপসর্গ নিয়ে মোট ২১৭ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৯০ জনের নমুনা পরীক্ষা করে ২৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.১৫% শতাংশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় ৬০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ১৪তম দিনের মতো জেলায় কঠোর লকডাউন চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্প-কারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। জেলার শপিংমল, হোটেল, রেস্তোরা দোকান-পাট বন্ধ থাকলেও মানুষ কিন্তু কোনো কারণ ছাড়াই মানুষ শহরে প্রবেশ করছে। পুলিশ শহরের প্রবেশ পথগুলোতে ব্যরিকেট দিয়ে লোক সমাগম প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD