শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফাইজারের আরও ৬০ লাখ টিকা আসছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের আরও ৬০ লাখ ডোজ টিকা আগামী সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের অধীনে এই টিকা আসবে।ওরা জানতে চেয়েছে- ওটা (ফাইজার) আসলে আমাদের রাখার ব্যবস্থা আছে কি না। আমাদের ব্যবস্থা আছে। সুতরাং এগুলো আসবে।

ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এই টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। এই টিকা পরিবহণ করতে লাগে থার্মাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান।

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।এই টিকা দেশে পরীক্ষামূলক প্রয়োগ করা হয় ২১ জুন।

এ ছাড়া ফাইজারের টিকা আসার আগেই কোভ্যাক্সের অধীনে আগামী সপ্তাহে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ এবং এ মাসে চীনের সিনোফার্মের আরও ৩৪ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD