স্টাফ রিপোর্টার : সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান চলবে বেলা ৩টা পর্যন্ত। রাজধানীর চলমান টিকা কেন্দ্র ছাড়া উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে ৫৪টি ও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে ৭৫টি অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে। কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে লম্বা লাইন দেখা গেছে।
দেশের সব ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে শনিবার। আগামী ১২ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মকাণ্ড।
ছয় দিনে পর্যায়ক্রমে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হবে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া টিকাদান চলবে বেলা ৩টা পর্যন্ত। রাজধানীর চলমান টিকা কেন্দ্র ছাড়া উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে ৫৪টি ও দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে ৭৫টি অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে। কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে লম্বা লাইন দেখা গেছে।
গ্রহীতাদের এনআইডি কার্ড দেখে নাম ধরে ডেকে ডেকে টিকা দেয়া হচ্ছে।
টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক শনিবার বলেন, ‘কালই (শুক্রবার) কেন্দ্র কেন্দ্র টিকা পৌঁছে দেয়া হয়েছে। আজ সকাল থেকে টিকাদান শুরু হয়েছে। এই বিষয়ে মাঠ পর্যায়ে নির্দেশনাগুলো সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। আগামী ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে।
‘দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট ভ্যাকসিনেশন কার্যক্রম চালু থাকবে। এ ছাড়া ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সীদের মধ্যে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষ, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরও টিকা দেওয়া হবে।’