শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে। তবে শনিবারই এক হাজার শয্যা চালু করা সম্ভব হচ্ছে না। হাসপাতালে মধ্যে অনেক কাজ এখনও বাকি রয়েছে। হাসপাতালটি ছয়তলার মধ্যে শনিবার হয়তো তিনতলা পযন্ত চালু হতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছেই। এ অবস্থায় বাড়তি চাপ সামলাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থাপিত এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে শনিবার। বেলা ১২টায় উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ফিল্ড হাসপাতালটি চালু করা হবে। এখানে ২০০ আইসিইউ, এইচডিইউসহ এক হাজার শয্যা থাকছে। তবে শনিবারই এক হাজার শয্যা চালু করা সম্ভব হচ্ছে না। হাসপাতালে মধ্যে অনেক কাজ এখনও বাকি রয়েছে। হাসপাতালটি ছয়তলার মধ্যে শনিবার হয়তো তিনতলা পযন্ত চালু হতে পারে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘একটা হাসপাতাল দাঁড় করানো সময়সাপেক্ষ ব্যাপার। এটা রাতারাতি গড়ে তুলা সম্ভব না। আমাদের চেষ্টা আছে। সব যন্ত্রপাতি এখনও পৌঁছায়নি। এখনও ওখানে কাজ চলছে। কিছু যন্ত্রপাতি বিদেশি থেকে আনতে হবে। শনিবার কিছু অংশ চালু হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য বলছে, ‘সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় পাঁচটি এবং দেশের অন্যান্য স্থানে প্রয়োজন অনুযায়ী ফিল্ড হাসপাতাল করার কথা। কিন্তু আপাতত ঢাকায় একটি ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে কাল। বঙ্গমাতা কনভেনশন সেন্টারের বাইরে ঢাকার গুলশান শুটিং ক্লাব ভবনে আরও একটি ফিল্ড হাসপাতাল চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। গুলশান শুটিং ক্লাব ভবনটি কী প্রক্রিয়ায় হাসপাতালে রূপান্তর করে রোগীর চিকিৎসার আওতায় আনা যায়, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। প্রয়োজন হলে সেটি দ্রুততম সময়ে চালু করা হবে। তবে বাকি তিনটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD