শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এইচএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং এর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা প্রয়োজন।

আগামী ২৩ আগস্টের মধ্যে প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন মনিটরিং করে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালকদের কাছে। কীভাবে মূল্যায়ন জমা দিতে হবে, তার ছক প্রকাশ করেছে মাউশি।

গতকাল শুক্রবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক পরিচালক তাদের নিজ নিজ অঞ্চলভুক্ত থানা বা উপজেলার সব সরকারি ও বেসরকারি কলেজের প্রথম দুই সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ও জেলাভিত্তিক এবং নিজ অঞ্চলের তথ্য-সারসংক্ষেপ সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুত করবেন। ২৩ আগস্টের মধ্য এসব তথ্য-উপাত্ত মনিটরিং অ্যান্ড ইভল্যুশন উইংয়ের ই-মেইলে (assignment.mew@gmail.com) পাঠাতে হবে।

বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা না করারও অনুরোধ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD