শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিছিয়ে পড়েও জয়ে শুরু পিএসজির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

ক্রীড়া ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে শনিবার রাতে মাঠে নেমেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে তারা হারিয়েছে তোয়াকে।

তোয়ার মাঠে ম্যাচের ৯ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। এ সময় কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেড নেন তোয়ার আওলিদ এল হাজ্জাম। বল জালে জড়ায়।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেয়নি পিএসজি। ১৯ মিনিটের মাথায় ইন্টার মিলান থেকে পিএসজিতে আসা আশরাফ হামিকি গোলরক্ষকের মাথার উপর দিয়ে ভলিতে গোল করে সমতা ফেরান। তাকে গোলে সহায়তা করেন আন্দ্রে হেরেরা।

২১ মিনিটের মাথায় পিএসজিকে এগিয়ে নেন মাউরো ইকার্দি। এ সময় ডানদিক থেকে কালিয়ান এমবাপের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন আর্জেন্টাইন এই তারকা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। যদিও এমবাপে দুই-দুইবার গোলের খুব কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু জালের নাগাল পাননি। নিজে গোল না পেলেও একটি গোলে সহায়তা করেছেন মৌসুমের প্রথম ম্যাচেই।

এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে গেল মৌসুমে রানার্স-আপ হওয়া পিএসজি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD