শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :

বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম শ্যামের প্রয়াণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : অনুপম শ্যাম তিন দশকের ক্যারিয়ারে সত্য, দিল সে, লগান, হাজরন কোয়াশি আইসি এবং মান কি আওয়াজ: প্রতিজ্ঞায় ঠাকুর সৃজন সিংয়ের অভিনয় করে সমালোচকদের প্রসংশা ও ২০০৯ সালে স্টার প্লাস পুরস্কারও পেয়েছিলেন।

বলিউডের পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। সোমবার ভোরে বিডনি জটিলতায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আরেক অভিনেতা ও তার বন্ধু যশপাল শর্মা।

এনডিটিভির খবরে বলা হয়, কিডনি জটিলতায় অনুপম শ্যামকে গত সপ্তাহে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে শরীরের বিভিন্ন অঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দেয়। পরে তার মৃত্যু হয়।

৬৩ বছর বয়সী এই অভিনেতা বেশি পরিচিত ছিলেন ‘মান কি আওয়াজ: প্রতিজ্ঞা’ নামের এক টিভি শোতে কাজ করার মাধ্যমে।

এ ছাড়া তাকে দেখা গেছে অস্কারজয়ী সিনেমা স্ল্যামডগ মিলেনিয়ার, বান্ডিট কুইন সিনেমাতেও।

চার দিন আগে শহরের গোরগাঁওয়ের লাইফ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

শর্মা জানান, শ্যাম মারা যাওয়ার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার দুই ভাই অনুরাগ ও কাঞ্চন।

তিনি বলেন, ‘চিকিৎসকরা শ্যামের মৃত্যুর বিষয়টি আমাদের কিছু আগে জানিয়েছেন। আমিও তার দুই ভাইয়ের সঙ্গে হাসপাতালে ছিলাম। তার মরদেহ এখনও হাসপাতালে রাখা হয়েছে।’

অনুপম শ্যামের শেষকৃত্য করা হবে এক দুদিন পর বলেও জানান শর্মা।

তিন দশকের ক্যারিয়ারে অনুপম শ্যাম সত্য, দিল সে, লগান, হাজরন কোয়াশি আইসি এবং মান কি আওয়াজ: প্রতিজ্ঞায় ঠাকুর সৃজন সিংয়ের অভিনয় করে সমালোচকদের প্রসংশা ও ২০০৯ সালে স্টার প্লাস পুরস্কারও পেয়েছিলেন।

গত বছর থেকেই শ্যামের কিডনি চিকিৎসায় ডায়ালাইসিস চলছিল বলে জানান শর্মা।

শ্যামের চিকিৎসার জন্য তার পরিবার একটা পর্যায়ে বিনোদন শিল্পের সবার কাছে সহায়তাও চেয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD