বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

করোনায় এই ঈদে চিড়িয়াখানায় কেউ নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

আবদুর রহমানের বয়স ৬০ ছুঁই ছুঁই। মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নৈশ প্রহরী। ৩৫ বছরের চাকরি জীবনের বেশির ভাগ কাটিয়ে দিয়েছেন এখানে। মিরপুরে চিড়িয়াখানার পশুপাখির সঙ্গে নিত্য বসবাস। তিন যুগে আবদুর রহমান কখনো চিড়িয়াখানা বন্ধ থাকতে দেখেননি। সব সময় ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে। কিন্তু প্রায় আড়াই মাস ধরে অলস দিন কাটছে তাঁর। ঈদের দিন হলে তো কথাই ছিল না। হাজারো দর্শনার্থীর ভিড় সামলাতে হিমশিম খেতে হতো আবদুর রহমানকে। আজ সোমবার ঈদুল ফিতরের দিন চিড়িয়াখানার চিত্র পুরোই উল্টো। প্রধান ফটক বন্ধ। নেই কোনো হল্লা। সুনসান নীরবতা। করোনা পরিস্থিতি কেড়ে নিয়েছে চিড়িয়াখানার দর্শকভরা জমজমাট পরিবেশ।

চিড়িয়াখানায় ঢুকে দেখা গেল অন্য রকম নিস্তব্ধতা। পশুপাখিরা আছে যে যার মতো। দর্শক এলেই কী, আর না এলেই কী, ওদের কী আসে–যায? প্রবেশমুখের পাশে চিত্রা হরিণেরা বিশাল বেষ্টনীতে দল বেঁধে দাঁড়িয়ে। নেই কোনো ডরভয়। বরং মনের আনন্দে ঘাস, লতাপাতা চিবোচ্ছে। নীরবতার মধ্যে হঠাৎ কোনো মানুষের সাড়া পেলে কিছু হরিণ মাথা উঁচু করে তাকিয়ে দেখে। তারপর আবার আপন মনে খেতে শুরু করে।

হরিণ–বানরদের মতো মহা আনন্দে দিন কাটাচ্ছে বাঘ, সিংহ, গন্ডার, জলহস্তী, হাতি, হায়েনা, গাধা, জিরাফ, কুমির, ময়ূর, জেব্রা, ঘোড়াসহ প্রায় পৌনে তিন হাজার প্রাণী।

প্রাণীরা আনন্দে মুখরিত হলেও আয়ের পথ বন্ধ হয়ে গেছে বলে জানালেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিউরেটর নূরুল ইসলাম। তিনি বলেন, ঈদের দিন প্রায় এক লাখ দর্শনার্থী আসেন এখানে। ঈদের পরদিন থেকে সপ্তাহখানেক ভিড় লেগেই থাকে। কিন্তু করোনাভাইরাস সবকিছু ওলট–পালট করে দিয়েছে। গত মার্চের ২০ তারিখ থেকে এখানে দর্শনার্থী প্রবেশ নিষেধ। কবে খুলবে, সে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাণীরা বেশ ভালো আছে। এত ভালো আগে কখনো দেখা যায়নি। ওদের মনে আতঙ্ক নেই। আশা করছি, নতুন প্রাণীও জন্ম নেবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD