শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ। বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও। ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই ফের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের জনস্বাস্থ্য উপাত্তের হিসাবে, দেশজুড়ে গত তিন দিনে করোনা শনাক্তের গড় ছিল ১ লাখ। যা গত সপ্তাহের চেয়ে অন্তত ৩৫ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে আক্রান্তের বড় অংশই লুসিয়ানা, ফ্লোরিডা এবং আরকানসাস রাজ্যে। করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি ৪০ শতাংশ বেড়েছে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। সঙ্গে মৃত্যুও বাড়ছে।

এদিকে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন বাতিল করা হয়েছে। তবে সাউথ ডাকোটার স্টারগিসে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক মোটরসাইকেল র‌্যালি এখনো বাতিল হয়নি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, রোববার ফ্লোরিডাতে রেকর্ড ২৮ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রাজ্যটিতে আক্রান্তদের হাসপাতালে ভর্তির সংখ্যাও গত আট দিনের মধ্যে সবচেয়ে বেশি বলে জানা গেছে। সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD