সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বুধবার থেকে ভারতীয় ভিসার আবেদন করা যাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে। মঙ্গলবার (১০ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা ঢাকার ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।

তবে ভ্রমণ ভিসা ছাড়া সব ধরনের আবেদন নেবে ভিসা সেন্টারগুলো।

ভারতীয় হাইকমিশন ভেরিফায়েড ফেসবুক পেজে তারা লিখেছেন, আমরা ফিরে আসছি! লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, আমাদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে।

১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোন অ্যাপয়েনমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD