মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

ঈদের আনন্দ করতে বেরিয়ে লাশ হলেন তরুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

ঈদে আনন্দ করতে তিনটি মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন ছয় বন্ধু। তবে আনন্দ বিষাদে পরিণত হয়েছে তাঁদের। গাছের সঙ্গে একটি মোটরসাইকেল ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন একজন। বিপদ হতে পারে—এমন আশঙ্কায় তাঁকে ফেলেই পালিয়েছেন অন্য বন্ধুরা।

আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার কামনগরের অনিলের মোড়ে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে।

ওই তরুণের নাম রাশেদ হোসেন (২২)। তিনি মোহনপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আয়ূব আলীর ছেলে।

রাশেদের স্বজন এমাজ আলী খান বলেন, রাশেদের বন্ধুরাও বয়সে তরুণ। মৃত্যু নিশ্চিত জেনে বিপদ হতে পারে-ভেবে বন্ধুরা লাশ ফেলে চলে গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আজ দুপুরে ছয় বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তাঁরা কেশরহাট-ভবানীগঞ্জ সড়ক দিয়ে ভবানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। সড়ক ফাঁকা থাকায় তাঁরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। বিকেল চারটার দিকে কামনগরের অনিলের মোড়ে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে রাশেদের মোটরসাইকেলের। এতে তাঁর মাথা থেঁতলে যায়। তাঁর পেছনে বসা তরুণও আহত হন। অন্যরা রাশেদকে মৃত অবস্থায় ফেলে আহত বন্ধুকে নিয়ে চলে যান। আশপাশের লোকজন রাশেদকে মৃত অবস্থায় গাছের সঙ্গে আটকে থাকতে ও পাশে মোটরসাইকেল পড়ে থাকতে দেখতে পান। তাঁরা থানায় ও রাশেদের পরিবারে খবর দেন। পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করে। বিকেল পাঁচটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD