শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আমি রোমাঞ্চিত, পিএসজির প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ: মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

ক্রীড়া ডেস্ক : গুঞ্জন আর সম্ভাবনাই সত্যি হলো। ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তি করলেন ফ্রি এজেন্ট লিওনেল মেসি। গত ৩০ জুন বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার রাতে কাতালান ক্লাব ঘোষণা দেয়, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাখতে পারছেন না তারা।

এর পাঁচ দিন পরই মেসির নতুন ঠিকানা হলো পিএসজি, যেখানে আছেন তার বন্ধু নেইমার। আপাতত দুই বছরের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। তার বার্ষিক বেতন ধরা হয়েছে কর বাদে আড়াই কোটি ইউরো।

সকল আনুষ্ঠানিকতা শেষে ক্লাবের ওয়েবসাইটে মেসি নিজের অনুভূতি জানান, পিএসজিতে নতুন ক্যারিয়ার শুরু করার ব্যাপারে আমি রোমাঞ্চিত। পিএসজির সবকিছু আমার ফুটবল প্রত্যাশার সঙ্গে মেলে। ক্লাবটির স্কোয়াড, কোচিং স্টাফ কতটা শক্তিশালী ও অভিজ্ঞ জানা আছে। পিএসজির হয়ে বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিপক্ষ। পিএসজির মাঠ পাক দি ফ্রাঁসে মাঠে নামতে আমি মুখিয়ে আছি।’

মেসিকে পিএসজিতে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির চেয়ারম্যান আল খেলাইফি নাসের। চুক্তি সই করার পর তিনি বলেন,‘মেসি ও তার পরিবারকে ফ্রান্সে স্বাগতম। আমরা অত্যন্ত আনন্দিত তিনি আমাদের এখানে খেলা শুরু করেছেন। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই।’

২০০০ সালে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলছেন তিনি। ১৭ বছরের বার্সেলোনা ক্যারিয়ার ও ২১ বছরের সম্পর্ক শেষ হয় বৃহস্পতিবার।

৭৭৮ ম্যাচ খেলেছেন কাতালানদের হয়ে। গোল করেছেন ৬৭২টি। অ্যাসিস্ট আছে ৩০৫টি। ১৭ মৌসুমে মেসি ১০টি লা লিগা জিতেছেন। কোপা দেল রে জিতেছেন ৭টি। সুপারকোপা ৮টি। সবচেয়ে মর্যাদার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৪টি। ইউয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩টি করে।

ক্লাবের অর্জনে ভারী হয়েছে ব্যক্তিগত পুরস্কারও। বার্সেলোনার জার্সিতেই মেসি টানা চারবারসহ মোট ছয়বার ব্যালন ডি`অর জয়ের কৃতিত্ব অর্জন করেছেন, যা ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। পিএসজিতেও নিশ্চিতভাবে এভাবেই ক্যারিয়ার রাঙাতে চাইবেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD