শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

খুলনা বিভা‌গে ক‌রোনায় ২০ মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

খুলনা প্রতিনিধি : খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৬৪০ জনের।

বিষয়টি বুধবার (১১ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট ) বিভাগে ২৫ জনের মৃত্যু এবং ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মৃতের সংখ্যা ২ হাজার ৭২৬ জনে দাঁড়িয়েছে। শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৮০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৫১৬ জন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এখানে আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। এছাড়া যশোরে মারা গেছেন ৫ জন ও আক্রান্ত ৯৭ জন, মেহেরপুরে মারা গেছেন ৩ জন ও আক্রান্ত ৩১ জন, ঝিনাইদহে মারা গেছেন ২ জন ও আক্রান্ত ৩১ জন, কুষ্টিয়ায় মারা গেছেন ২ জন ও আক্রান্ত ১৮০ জন, মাগুরায় মারা গেছেন ১ জন ও আক্রান্ত ৩৮ জন। তবে, ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনায় কারো মৃত্যু হয়নি, আক্রান্ত ৩০, সাতক্ষীরায় আক্রান্ত ৩৭, নড়াইলে আক্রান্ত ২৯ এবং চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন ৩১ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD