শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নোয়াখালীতে সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। এদিন ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

বুধবার (১১ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ৩ আগস্ট। ওই দিন ২৯৩ জনের করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জনে। মোট আক্রান্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২০৭ জন মারা গেছেন। এরমধ‌্যে সদর উপজেলায় মারা গেছেন ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৬৪ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৩ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে ৭ জন, বেগমগঞ্জ ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিলে ১ জন, সেনবাগে ৩৫ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন, কবিরহাটে ১৯ জন রয়েছেন। জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD