বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২০

তক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ও আজ সোমবার দুপুরে আইসোলেশন ইউনিটে তাঁরা মারা যান। তাঁদের একজন নারী ও অপরজন পুরুষ।

মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মানস কুমার মণ্ডল জানান, গত বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা সদর থেকে ৫৪ বছর বয়সী এক নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ওই দিন করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। এ পরীক্ষার প্রতিবেদন আসার আগে আজ বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। এর আগে বুধবার শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা পৌর এলাকার এক ব্যক্তি (৭০) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য ওই দিন তাঁর নমুনা খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ প্রতিবেদনও আসার আগে রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে সিভিল সার্জনের কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, দেবহাটার নারীর করোনার সব ধরনের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাঁর বড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে। পৌর এলাকার ব্যক্তির তেমন কোনো উপসর্গ ছিল না। তারপরও নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD