শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেইমার আমার জন্য অনেক কিছু করেছে : মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির ফুটবলার হিসেবে একটি সংবাদ সম্মেলনে যোগ দিলেন লিওনেল মেসি। বুধবার পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সাথে সংবাদ সম্মেলনে উপস্থিতি হয়ে মেসি জানান, ঘটনাবহুল একটা সপ্তাহ কাটিয়েছেন তিনি। এখানে ‘আবেগ, আনন্দ এবং কষ্ট’ সবকিছুর একটা মিশেল ছিল।

নেইমারের সঙ্গে খেলা নিয়ে আলাদাভাবে বলেন মেসি, ‘নেইমার আছে, ডি মারিয়া আছে ড্রেসিংরুমে ঢুকতে আমার তর সইছে না। নেইমার আমার জন্য অনেক কিছু করেছে। নিয়মিত যোগাযোগ হয় তার সঙ্গে।’

এর আগে মঙ্গলবার দিনগত রাতে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেন মেসি। তবে দুই পক্ষ চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পার্ক দেস প্রিন্সেসে প্রতি মৌসুমে তিনি বেতন পাবেন ২৫ মিলিয়ন ইউরো। তবে বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে তার মোট আয় দাঁড়াবে ৩৫ মিলিয়ন ইউরো।

প্যারিসিয়ানদের হয়ে ৩০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও শুরুতে প্রিয় বন্ধুর জন্য পিএসজিতে নিজের ’১০’ নম্বর জার্সি ছাড়তে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু মেসি রাজি হননি। তারচেয়ে বরং বার্সায় ক্যারিয়ারের শুরুতে নিজের ৩০ নম্বর জার্সিকেই বেছে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এই জার্সি নম্বর সাধারণত লিগ ওয়ানের গোলরক্ষকদের দেওয়া হয়। তবে মেসির জন্য সেই নিয়মেও বদলে গেল। সূত্র: বিবিসি বাংলা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD