বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বিজিবির ১৯৬ বীর মুক্তিযোদ্ধাকে ভাতা-সুবিধা দেওয়ার নির্দেশ বহাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেজেট বাতিল করা ১৯৬ বীর মুক্তিযোদ্ধাকে ভাতা ও আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

জানা যায়, গত বছরের ৭ জুন ১১৩৪ জন বিজিবি সদস্যের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি সরকার।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ এর তালিকা ৪১-এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশে যোগদান করা বীর মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো। এতে সংক্ষুব্ধ হয়ে পৃথকভাবে ১৯৬ জন রিট করেছিলেন।

ওই বীর মুক্তিযোদ্ধাদের গেজেট বাতিল করে মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন প্রকাশ করেছিল, তাদের রিটের পরিপ্রেক্ষিতে ওই গেজেট স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল আবেদন করে। ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।

গত বছরের ২৯ নভেম্বর চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা দিয়ে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের ভাতা-আর্থিক সুবিধা দিতে নির্দেশ দেন। একই সঙ্গে, আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। সে আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আপিল বিভাগ তা খারিজ করে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম। সঙ্গে ছিলেন আইনজীবী সাবরিনা জেরিন ও মো. আব্দুল কাইয়ূম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD