শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্যারিসে হোটেলে দৈনিক এত ভাড়া গুনছেন মেসি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : ২০০০ সালে ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে বার্সেলোনায় এসেছিলেন লিওনেল মেসি। এরপর স্পেনের কাতালানে কাটিয়েছেন টানা ২১টি বছর। স্পেনের সেই শহরেই গড়ে তুলেছেন ঘর-বাড়ি ও গাড়ি।

কিন্তু চুক্তি নবায়ন না হওয়ায় এখন হুট করে বদলাতে হয়েছে প্রিয় সেই শহরকে। প্রিয় বার্সেলোনা ছেড়ে মেসি এখন প্রণয়ের প্যারিসে। যোগ দিয়েছেন ফ্রান্সের জায়ান্ট দল পিএসজিতে।

প্যারিসে কিছুই নেই মেসির। তাই নতুন বাড়ি খুঁজে দেওয়ার আগ পযর্ন্ত প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলেই স্ত্রী-সন্তানদের নিয়ে থাকছেন মেসি। ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমানোর পর এই হোটেলেই উঠেছিলেন নেইমারও।

প্যারিসের এই হোটেলটি বেশ বিখ্যাত। সব রকমের সুব্যবস্থা আছে সেখানে।২৩ মিটার লম্বা সুইমিং পুল, সিনেমা দেখার ব্যক্তিগত জায়গা ছাড়াও ছয়টি বিলাসবহুল রেস্টুরেন্ট রয়েছে এ হোটেলে।

অবশ্য হোটেলের ভাড়াও অনেক। দৈনিক এই হোটেলের ভাড়া দিতে মেসিকে গুণতে হচ্ছে ১৭ হাজার পাউন্ড করে। বাংলাদেশি মূদ্রায় প্রায় ২০ লাখ টাকা!

যতই সুবিধা থাকুক স্ত্রী-সন্তানসহ মেসির এই হোটেলে থাকা পছন্দ নয় তার এক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী সার্জিও রামোসের। হোটেল ছেড়ে মেসিকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

রামোস বলেছেন, ‘তুমি যদি হোটেলে না থেকে কোনো বাসায় থাকতে চাও, চাইলে আমার বাসায় থাকতে পারো।’

স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের সাংবাদিক হুয়ান ইরিগোয়েন জানিয়েছেন, আগের শত্রুতা আর নেই মেসি-রামোসের মধ্যে। দুজনের প্রতিপক্ষ এখন এক। কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন তারা। রামোসের এই সৌজন্যবোধে সেটিই ফুটে উঠল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD