শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কোন নির্দেশনাই মানা হচ্ছে না গণপরিবহনে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। রাজধানীর সড়কগুলোতে চলছে গণপরিবহন। নতুন প্রজ্ঞাপনে পুরনো অনেক নির্দেশনা বাতিল করে নতুন কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পুরনো ভাড়ায় সব আসনে যাত্রী বহন করার নির্দেশনা দিলেও পরিবহনগুলোতে জীবাণুনাশক প্রয়োগ, মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

দাঁড়িয়ে যাত্রী বহন করা যাবে না মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক পরিবহনের ব্যানারে মোট গাড়ির অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর কথা বলা হলেও এর কোন কিছুই মানা হচ্ছে না রাজধানীতে চলাচল করা গণপরিহনগুলোতে।

বৃহস্পতিবার রাজধানীর জিগাতলা বাস স্ট্যান্ডে কথা হয় মিডলাইন বাসের সুপার ভাইজার খালিদ হোসেনের সাথে।তিনি বলেন, মিডলাইনের ব্যানারে এই সড়কে মোট ৪৫টি বাস চলে। লকডাউন খুলে দেওয়ার পরে এখন চলতেছে ৩০টি বাস। বাকিগুলো মেরামতের জন্য দেওয়া হয়েছে। সেগুলো ঠিক হলেই রাস্তায় নামানো হবে।

ঘাটারচর থেকে চিটাগাং রোডে চলাচল করা রজনীগন্ধা পরিবহনের টিকেট চেকার ইলিয়াস হোসেন বলেন, এই রোডে রজনীগন্ধার ১০০ বাস চলে সব সময়।এখন অল্প কিছু গাড়ি চলছে না কারণ অনেক গাড়ির স্টাফ এসে পৌঁছায়নি এবং কিছু গাড়ি মেরামত করতে দেওয়া হয়েছে। স্টাফরা এসে পৌঁছালে সব গাড়িই রোডে নামানো হবে।

রাজধানীর রাস্তায় চলাচল করা গাড়িগুলোতে চালক, হেলপার ও যাত্রীদের অধিকাংশদেরই মাস্ক পড়তে অনীহা দেখা গেছে। দুপুরে জিগাতলা বাস স্ট্যান্ডসহ সাইন্সল্যাব, নিউমার্কেট ও শাহবাগ এলাকায় চলাচল করা গণপরিহনগুলোতে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। হেলপারদের হাতে ছিলো না কোন হ্যান্ড স্যানিটাইজার এবং প্রত্যেক স্ট্যান্ডে, স্ট্যান্ডে জীবাণুনাশক প্রয়োগের শর্ত দেওয়া হয়েছে সেগুলো মানতে দেখা যায়নি।

যাত্রীরাই স্বাস্থ্যবিধি মানতে চায় না উল্লেখ করে রজনীগন্ধা পরিবহনের টিকেট চেকার ইলিয়াস হোসেন বলেন,আমরা অনেক বলি মস্ক পড়তে কিন্তু যাত্রীরা শোনে না। শুধু ড্রাইভার আর হেলপার কেন? যাত্রীরাও স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানতে চায় না।যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। এগুলো বলে, কয়ে করানোর বিষয় না।

এসব বিষয়ে কথা হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, রাজধানীতে এক কোম্পানির মোট পরিবনের অর্ধেক পরিবহনই চলাচল করছে। যারা বলেছে অর্ধেক বেশি বা সব পরিবহন চলাচল করছে তারা ভুল বলেছে। আর মেট্রোতে সরকারি নির্দেশনা সম্পূর্ণভাবে মানা সম্ভব না কোনভাবেই। মোড়ে মোড়ে স্টপেজ তাই সব স্টপেজে জীবাণুনাশক স্প্রে করা সম্ভব না। এতে যাত্রা পথে অনেক সময় নষ্ট হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD