শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাঁচ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুটি টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ মিনিটের ব্যবধানে কোভিড-১৯ এর দুটি টিকা (সিনোফার্মা) এক বৃদ্ধাকে পুশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসলে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তারকে দুটি টিকা পুশ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোদেজা আক্তার জানান, প্রথমে একটি টিকা নেওয়ার পর আমি বসেছিলাম, শরীর দুর্বল তাই উঠতে পারছিলাম না। এরই মধ্যে আরেকটি টিকা দেওয়া হয়।

খোদেজা আক্তারের জামাতা আ. বারেক জানান, দুটি টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি ধরে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন জানান, মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে এমন একটা ঘটনা ঘটে গেছে। তবে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি।

এদিকে অসংখ্য মানুষ টিকা নিতে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, আপাতত টিকার মজুদ নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD