শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকার পরিবর্তে ৮৬০০ জনকে স্যালাইন পুশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার লাগাম টানতে বিশ্বজুড়েই টিকাদানের ওপর গুরুত্বারোপ করছে বিভিন্ন দেশ। আর এই টিকা দেয়া নিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশেই ঘটছে নানান নেতিবাচক কাণ্ড। কেবল আমাদের কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের মতো উন্নয়নশীল দেশই নয় উন্নত দেশ জার্মানিতেও টিকার পরিবর্তে আট হাজার ৬০০ মানুষকে স্যালাইন পুশ করা হয়েছে।

সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে পরে পুলিশ তদন্ত শুরু করে এবং রেড ক্রসের একজন নার্স এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এখন ওই ৮ হাজার ৬০০ মানুষকে নতুন করে করোনা টিকা নেয়ার আবেদন জানিয়েছে।

এই কাণ্ড ঘটেছে উত্তর জার্মানির নর্থ সি কোস্ট এলাকার প্রত্যন্ত অঞ্চল ফ্রাইসল্যান্ডে। গত বসন্তের শুরুতে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা সামনে এসেছে। সে সময় ফ্রাইসল্যান্ডের টিকাদান কেন্দ্রে অভিযুক্ত ওই নার্স মানুষের শরীরে আসল করোনা টিকার পরিবর্তে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন পুশ করেন।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮ হাজার ৬০০ জনকে ফের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার একটি নির্দেশনা জারি করে। স্থানীয় কাউন্সিলর এসভেন অ্যামব্রোসি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই ঘটনায় ক্ষুব্ধ ও ব্যথিত বলে জানিয়েছেন। সূত্র : গার্ডিয়ান

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD