শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে গেল ব্রাজিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার টানা দ্বিতীয় শিরোপা তোলার দ্বারপ্রান্তে ছিল ব্রাজিল। যদিও শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হারতে হয়। তার আগে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করেছে তিতের শিষ্যরা। দীর্ঘ দিন অপরাজিত থাকায় ফিফা র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সেলেকাওরা। পেছনে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সব শেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ৫৫ রেটিং পয়েন্ট যোগ হয়েছে ব্রাজিলের সঙ্গে। ফলে মোট রেটিং পয়েন্ট ১ হাজার ৭৯৮ এ দাঁড়িয়েছে।

প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী তৃতীয় স্থানে নেমে এসেছে ফ্রান্স। গ্রিজমান-পগবাদের রেটিং পয়েন্ট ১ হাজার ৭৬২।

এদিকে কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনা ছয় নম্বরে উঠে এসেছে। লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির পয়েন্ট ১ হাজার ৭১৪। ৭২ পয়েন্ট এগিয়েছে আলবেসিলেস্তেরা।

ইউরোর শেষ আট থেকে বিদায় নিলেও র‌্যাংকিংয়ের শীর্ষেই অবস্থান করছে বেলজিয়াম। তাদের পয়েন্ট ১ হাজার ৮২২।

অন্যদিকে চার নম্বরে অবস্থান করছে ইউরোর চ্যাম্পিনশিপের রানার্স আপ। তাদের পয়েন্ট ১ হাজার ৭৫৩। ১ হাজার ৭৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD