শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লকডাউনের পর হাতিরঝিলে মানুষের ঢল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : লকডাউনের মধ্যে গত ৯ আগস্ট ছিল মোহাম্মদপুরের মোবাশ্বের হক আর সোনিয়া আক্তারের প্রথম বিবাহবার্ষিকী। বাসায় কেক কেটে বার্ষিকী পালন করলেও বাইরে ঘুরতে বের হননি তাঁরা। তবে লকডাউন শেষ হওয়ার পর প্রথম ছুটির দিনেই দুজনে বের হয়ে পড়লেন ঘুরতে। এই দম্পতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

করোনার কারণে তাঁরা বাসা থেকেই নিয়মিত অফিস করছেন। অনেক দিন পর তাঁদের একসঙ্গে বাইরে বের হওয়া। গতকাল আকাশি পাঞ্জাবি আর গাঢ় নীল রঙের শাড়িতে রাজধানীর হাতিরঝিলে বসে গল্প করতে দেখা যায় মোবাশ্বের-সোনিয়াকে।

হাতিরঝিলের রামপুরা ব্রিজের পাশের সংযোগ সড়কে বসে কথা হয় এই দম্পতির সঙ্গে। সোনিয়া বলেন, ‘চার দিন আগে ছিল আমাদের প্রথম বিবাহবার্ষিকী। তবে তখন তো লকডাউন ছিল। ফলে কোথাও বের হতে পারিনি।

আমরা প্ল্যান করি লকডাউন শেষ হওয়ার পর প্রথম ছুটির দিনে সাজগোজ করে ঘুরতে বের হব। সারা দিন ঘোরাঘুরি করে রাতে বাইরে খেয়ে বাসায় ফিরব। এখন হাতিরঝিলে এসেছি। একটু পর টিএসসির দিকে যাব।’ কথার ফাঁকে ফাঁকে চলে এই দম্পতির খুনসুটি।

গতকাল বিকেলে হাতিরঝিলে মোবাশ্বের-সোনিয়ার মতো হাজারো মানুষের ঢল ছিল। দুপুরের পর পর মানুষের আনাগোনা কম থাকলেও বিকেলের পর থেকে ভিড় বাড়তে থাকে। দীর্ঘদিন পর হাতিরঝিলের খোলা হাওয়ায় এসে যেন আগের জীবনে ফিরে গেছে রাজধানীবাসী। পাশাপাশি বসে, হাঁটতে হাঁটতে কিংবা খাবার খেতে খেতে গল্প করতে দেখা যায় বহু মানুষকে। পিতা-মাতা-সন্তান, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন কিংবা সহকর্মীকে সঙ্গে নিয়ে একটু সময় কাটাতে এসেছেন তাঁরা।

অনেক দিন পরে হাতিরঝিলে এত মানুষের আনাগোনার কারণে ভ্রাম্যমাণ খাবারের দোকান এবং ফুল বিক্রেতাদের বেচাবিক্রি বেড়েছে বলে জানালেন কয়েকজন বিক্রেতা। ফুল বিক্রেতা রাবেয়া বলেন, ‘ম্যালা দিন পর আইজক্যা ২০০ ট্যাকার ফুল ব্যাচছি। সন্ধ্যা পর্যন্ত মনে অয় ৩০০ টাকার ফুল ব্যাচতে পারমু।’

ডাব বিক্রেতা রহমান বলেন, ‘লকডাইনে তেমন বেচাবিকরি ছিল না। আইতাম তয় মানুষ না থাকলে কিনব ক্যাডায়। অহন মানুষ বাড়ছে, ফলে বিকরিও ভালো হচ্ছে।’ কপাল খুলেছে ভিক্ষুকদেরও। বেড়েছে ভিক্ষুকের সংখ্যাও। বেশ কিছু দর্শনার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, ভিক্ষুকের যন্ত্রণায় অতিষ্ঠ তারা। তবে সেটা নিয়ে মাথাব্যথা নেই কুলসুম নামের এক শিশু ভিক্ষুকের। সে বলে, ‘মানুষ বেশি থাকলে ভিক্ষা বেশি ওডে। সবাই না দিলেও লস হয় না।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD