ময়মনসিংহ প্রতিনিধি : জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ৭০৮টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪ শতাংশ।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত ও ৯ জনের উপসর্গ ছিল। তাদের মধ্যে ৫ জন নারী ও ৮ জন পুরুষ।
হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ফোকাল পারসন) মহিউদ্দিন খান মুন জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, বর্তমানে করোনা ইউনিটে ৩৬৩ জন চিকিৎসাধীন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২২ জন।
এক দিনে নতুন করে ভর্তি হয়েছেন ৪১ জন রোগী। এ সময়ের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ওয়ান স্টপ ফ্লু কর্নারে ৮৮ জন সেবা নিয়েছেন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১২ জন।
জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ৭০৮টি নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪ শতাংশ।
এ পর্যন্ত জেলায় ১৯ হাজার ৩৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।