বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

রাজধানীতে কালবৈশাখী ঝড়ের আঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

রাজধানীর উপর দিয়ে তীব্র মাত্রার কালবৈশাখী ঝড় বয়ে গেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত ২টা এবং বুধবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে এই কালবৈশাখী ঝড় আঘাত হানে।

মঙ্গলবার সারা দিন প্রচণ্ড গরম ছিল। রাত ২টার দিকে হঠাৎ করেই শুরু হয় কালবৈশাখী ঝড়। এ সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ছিল আধাঘণ্টা। এরপর বুধবার (২৭ মে) ভোর সোয়া ৬টার দিকে ফের কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। তখন তীব্র বেগে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো ও মুষলধারে বৃষ্টি শুরু হয়।

বুধবার সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়ে আছে। রয়েছে মেঘের গর্জন ও বৃষ্টি।

মূলত এখন প্রকৃতিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময়। এ কারণেই প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD