শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় ৯ দিন বাড়ল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : বিদেশে অধ্যয়নরত ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার আবেদনের মেয়াদ আরও ৯ দিন বাড়িয়েছে সরকার।

সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আগামী ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন সংগ্রহ করবে।

টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার জন্য আবেদন করার অনুরোধ করেছে। বিদেশে অধ্যয়নরত ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আবেদন শুরু হয়েছিল ১৩ জুলাই। এরপর দুই দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ আবেদন গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১৭ আগস্ট।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD