শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহে করোনা কেড়ে নিল আরও ১৬ জনের প্রাণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন ও একজন নেত্রকোনার বাসিন্দা।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের চার, নেত্রকোনার তিন, জামালপুরের দুই ও শেরপুরের একজন রয়েছেন।

বর্তমানে ইউনিটটিতে ৪০২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ২১ জন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD